২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুই আ. লীগ নেতা খুন

যশোরের ঝিকরগাছা উপজেলার কানার আলী গ্রামে শুক্রবার রাতে দুই আ. লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরা হলেন- সাদীপুর গ্রামের রুহুল আমীন (৪২) এবং কানার আলী গ্রামের আনসার আলী (৩৮)। এরা দু'জনই উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

যশোর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের ঝিকরগাছা উপজেলার কানার আলী গ্রামে শুক্রবার রাতে দুই আ. লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরা হলেন- সাদীপুর গ্রামের রুহুল আমীন (৪২) এবং কানার আলী গ্রামের আনসার আলী (৩৮)। এরা দু'জনই উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এলাকাবাসী এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের হাসুড়ি গ্রামের মোজাফ্ফর নামের একজনকে ধরে পুলিশে দিয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতে যুবলীগ নেতা রুহুল আমীন ও আনসার আলী মোটরসাইকেলযোগে কানার আলী গ্রামে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে আনসারের বাড়ির কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের লক্ষ করে বোমা নিক্ষেপ করে। এতে দু'জনই মাটিতে পড়ে গেলে খুনিরা তাদের জবাই করে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.