ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ডোরা র্যাপোল্ড বুধবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন।
সোয়া ঘন্টা স্থায়ী এ বৈঠকে সাক্ষাতের সময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, এটি ছিলো রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ। তারা দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৪৩ঘ.
bdnews24