২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিনিধির স্বাক্ষরে হলফনামা জমা দেওয়ার আবেদন জানাবেন খালেদা

বাড়ি ছাড়ার দ্বিতীয় নোটিশের বিষয়ে নিজের পক্ষে প্রতিনিধির স্বাক্ষরে হলফনামা জমা দিতে রোববার হাইকোর্টে আবেদন জানাবেন খালেদা জিয়া। শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের ব্যানারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড়ি ছাড়ার দ্বিতীয় নোটিশের বিষয়ে নিজের পক্ষে প্রতিনিধির স্বাক্ষরে হলফনামা জমা দিতে রোববার হাইকোর্টে আবেদন জানাবেন খালেদা জিয়া। শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের ব্যানারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ সাংবাদিকদের এ কথা জানান। খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার জন্য সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আগামী ১৮ মে হওয়ার কথা রয়েছে। গত ২০ এপ্রিল ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার প্রথম নোটিশ দেয় সামরিক ভূমিসম্পত্তি পরিদপ্তর। এরপর ৭ মে এ সংক্রান্ত একটি সংশোধিত নোটিশ দেওয়া হয়। মওদুদ বলেন, ''সরকারের দ্বিতীয় নোটিশটি অবৈধ। এ সংক্রান্ত নোটিশের বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারকে পাঁচদিনের মধ্যে জবাব দিতে বলেছি। সে সময় শুক্রবার পার গেছে।" তিনি জানান, দ্বিতীয় নোটিশটির বিষয় আদালতে উত্থাপন করতে হলফনামায় খালেদা জিয়ার স্বাক্ষরের প্রয়োজন। এ জন্য আবেদন জানানোর পর রেজিস্ট্রার অফিস থেকে বলা হয়েছে 'এ বিষয়ে তারা কোনো উদ্যোগ নেবে না'।" মওদুদ বলেন, "নিরাপত্তার কারণে তিনি (খালেদা জিয়া) আদালতে আসতে পারবেন না। সেজন্য খালেদা জিয়ার পক্ষে প্রতিনিধির স্বাক্ষরে হলফনামাটি জমার দেওয়ার বিষয়ে আমরা রোববার হাইকোর্টে আবেদন জানাব।'' হলফনামার স্বাক্ষরে রেজিস্ট্রার কার্যালয়ের ভূমিকার সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী বলেন, ''এটা অন্যায়। এতে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ