২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে শ্রীলংকার হাইকমিশনারের সাক্ষাত

শ্রীলংকার হাইকমিশনার ভি কৃষ্ণমূর্তি বুধবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকার হাইকমিশনার ভি কৃষ্ণমূর্তি বুধবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সন্ধ্যা ৭টা থেকে এক ঘন্টা এ বৈঠক হয়। সাক্ষাতের সময়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও হাইকমিশনের প্রথম সচিব উপস্থিত ছিলেন। বৈঠকের পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, হাইকমিনার সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের জোরদার সম্পর্ক আগামীতে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১০৯ঘ.