ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি ত্যাগের জন্য সামরিক ভূমি অধিদপ্তর একটি সংশোধিত নোটিশ দিয়েছে।
২০ এপ্রিল হস্তান্তর করা ওই বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের কিছু ধারা সংশোধন করে নতুন নোটিশটি দেওয়া হয়।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেন।
বিকেলে নোটিশ পাওয়ার পর খালেদা জিয়া তার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, আইনজীবী মওদুদ আহমদ এবং টিএইচ খানসহ কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/এএনএস/টিআর/০২২৫ঘ.
bdnews24