২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভ টু আপিলের উদ্যোগ অনাকাঙ্খিত : সিপিবি

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ১৯৭২'র সংবিধান পুনঃপ্রতিষ্ঠার পথে 'বাধা সৃষ্টি' না করার জন্য বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা,এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ১৯৭২'র সংবিধান পুনঃপ্রতিষ্ঠার পথে 'বাধা সৃষ্টি' না করার জন্য বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। মঙ্গলবার কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলেন,"পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার বিশাল সুযোগ সৃষ্টি করেছে। সর্বোচ্চ আদালতে আপিল করে এ রায় বাতিলের উদ্যোগ নেওয়ার মানে হলো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ।" পঞ্চম সংশোধনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করার পাশাপাশি সামরিক শাসনকে বৈধতা দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি স্থায়ী ক্ষত সৃষ্টি করা হয়েছে মন্তব্য করে তারা বলেন, "সংশোধনীটি অবৈধ ঘোষণার ফলে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার পথ তৈরি হয়েছে।" তারা বলেন, বিএনপি মহাসচিবসহ কয়েকজন আইনজীবীর লিভ টু আপিলের উদ্যোগ এ কারণে সম্পূর্ণ অনাকাঙ্খিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১৪৩ঘ.