২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পাঁচ দিনের সফর শেষে শনিবার দুপুরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 08:52 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে পাঁচ দিনের সফর শেষে শনিবার দুপুরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আজিজ আল সৌদের বিশেষ আমন্ত্রণে গত ২০ এপ্রিল সৌদি আরব যান হাসিনা। ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৪৫৩ ঘ.