২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারপত্র বিলির সময় গ্রেপ্তার জামায়াত কর্মী ২ দিনের রিমান্ডে

প্রচারপত্র বিতরণের সময় গ্রেপ্তার জামায়াত কর্মী মোবারক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচারপত্র বিতরণের সময় গ্রেপ্তার জামায়াত কর্মী মোবারক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 'জামায়াত এবং এর নেতৃত্বের বিরুদ্ধে আনীত যুদ্ধাপরাধের অভিযোগ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত' শিরোনামের প্রচারপত্র বিলি করছিলেন অভিযুক্ত। বুধবার পল্লবী থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন শাহের পাঁচ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম শামীমা পারভিন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে পল্লবীর রূপনগর এলাকা থেকে বই ও লিফলেট বিতরণের সময় মোবারককে গ্রেপ্তার করা হয়। ওই বইয়ের শিরোনাম ছিল 'বাংলাদেশ জামায়াতে ইসলামী গণ সংযোগ পক্ষে দেশবাসীর প্রতি আমীরে জামায়াতের আবেদন'। রিমান্ড আবেদনে বলা হয়, অভিযুক্তের কাছ থেকে তিনটি বই ও ১০টি লিফলেট উদ্ধার করা হয়েছিল। দেশে যুদ্ধাপরাধের বিচার কাজ প্রক্রিয়াধীন। এই সময় এ ধরনের বই ও লিফলেট বিতরণ করে জনমনে 'ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি করার জন্য' মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৮৪৪ঘ.