ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার পক্ষে তার ব্যক্তিগত সহকারী এ এস এম সালেহ সোমবার স্পিকারের হাতে ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড তুলে দেন।
জবাবে স্পিকার বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানান।
পরে আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফুল পবিত্রতার প্রতীক। ফুলের এই পবিত্রতা যেন আমাদের সবার মধ্যে সব পর্যায়ে বজায় থাকে।"
এর আগে রোববার স্পিকারের পক্ষে সংসদ সচিব আশফাক হামিদ খালেদা জিয়াকে নতুন বছরের শুভেচ্ছা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/২২৩০ঘ.
bdnews24