২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ শিল্প কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নিতে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার সকালে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 10:13 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -দেশের বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নিতে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার সকালে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, "বন্ধ শিল্প কারখানা চালু করা সহ নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।" তিনি শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। শেখ হাসিনা রাষ্ট্রীয় মালিকানাধীন কল-কারখানাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে প্রশ্ন তোলেন, "বেসরকারি খাতের শিল্প কারখানা যদি লাভজনক হতে পারে, তা হলে সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় খাতের শিল্প কারখানা কেন লাভজনক হতে পারবে না- তা আমার বোধগম্য নয়।" সরকারি ও বেসরকারি খাতকে পরস্পরের পরিপূরক আখ্যায়িত করে তিনি বলেন, "আমরা সরকারি-বেসরকারি খাতে অংশীদারিত্বের ভিত্তিতে শিল্প কারখানা গড়ে তুলতে চাই।" এছাড়া টিসিবি'র মাধ্যমে ডাল ও চিনি আমদানি, বিএসটিআই'কে আন্তর্জাতিক মানে উন্নীত করা, চট্টগ্রাম কেমিক্যাল ইণ্ডাস্ট্রিজ ও খুলনা নিউজ প্রিন্ট মিল চালু এবং শ্রমিকদের চাকরির বয়সসীমা ৬০ বছর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের চাকরির বয়সসীমা কমানোর সমালোচনা করে তিনি বলেন, আমি শুনেছি, শ্রমিকদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৫৭ বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে মানুষের গড় আয়ু বেড়েছে, দক্ষতা বেড়েছে, সর্বক্ষেত্রে চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি উঠছে, সে অবস্থায় শ্রমিকদের চাকরির বয়সসীমা কমানোর কোনো যুক্তি থাকতে পারে না। তাদের চাকরির বয়সসীমা ৬০ বছরই থাকা উচিত বলে তিনি মত দেন। শ্রমিকদের মৌলিক সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, তাদের জন্য বাসস্থান ও খাদ্য যথাযথভাবে নিশ্চিত করা না গেলে, তাদের কাছ থেকে সর্বোচ্চ উৎপাদন আশা করা যায় না। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার দেশেই সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের ক্রয়ক্ষমতা না বাড়লে দেশে উৎপাদিত পণ্যের বাজারও সৃষ্টি হবে না। মানুষের ক্রয়ক্ষমতা যত বাড়বে ততই শিল্পের বিকাশ ঘটবে। শেখ হাসিনা পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতির কথা উল্লেখ করে বলেন, মানুষের ধ্যান-ধারণার সব সময় পরিবর্তন হচ্ছে। এক সময় কল কারখানা জাতীয়করণ করা হয়। পরে আবার সবকিছু বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে-এমন ধারণাও আসলো। বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতেও শিল্প কারখানা স্থাপন করতে হবে। স