২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষ্ঠাবান মুসলমানরা ধর্মের নামে অনাকাঙ্খিত ঘটনায় জড়িত নয়: নিজামী

জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, ধর্মের নামে উপমহাদেশে কিছু 'অনাকাঙ্খিত ঘটনা' ঘটলেও নিষ্ঠাবান মুসলমানরা এর সঙ্গে জড়িত ছিল না। শনিবার বিকালে ইনস্টিটিউিট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ এক দাওয়াতী সভায় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী বলেছেন, ধর্মের নামে উপমহাদেশে কিছু 'অনাকাঙ্খিত ঘটনা' ঘটলেও নিষ্ঠাবান মুসলমানরা এর সঙ্গে জড়িত ছিল না। শনিবার বিকালে ইনস্টিটিউিট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ এক দাওয়াতী সভায় তিনি একথা বলেন। নিজামী বলেন, "উপমহাদেশে ধর্মের নামে অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটেছে। তবে কোনো ধর্মের নিষ্ঠাবান কেউ এতে সংশ্লিষ্ট ছিল না।" ইসলামী রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, "কুরান-সুন্নাহর বিধান প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি করা ফরজ।" একজন স্থানীয় পর্যায়ের নেতা সভায় যুদ্ধাপরাধী বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন বন্ধের দাবি জানান। ইসলামের বিপরীত আদর্শের সঙ্গে জামায়াত শান্তিপূর্ণ অবস্থানে থাকবে বলে উল্লেখ করেন জামায়াত প্রধান। জামায়াতের নায়েবে আমির মকবুল আহমদ অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পেয়েই যুদ্ধাপরাধের বিষয় আলোচনায় আনা হচ্ছে। তিনি বলেন, "৪০ বছর আগে সব ইতি ঘটেছে। মুজিবের আমল গেল, জিয়ার আমলও গেল। কিছু না পেয়ে এখন জামায়াতের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বিষয়টি চাপানো হচ্ছে।" জামায়াতে ইসলামীর দেশব্যাপী গণসংযোগ অভিযান উপলক্ষে আয়োজিত এ সভায় দলের সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, আবদুল হালিম, লুৎফুর রহমান, সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ ও হেলাল উদ্দিনও বক্তব্য দেন।। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান বলেন, "জামায়াতের বিরোধিতা যতই বেশি হচ্ছে, ততই শক্তিশালী হচ্ছে জামায়াত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২২৩১ঘ.