২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরুড়ায় চেয়ারম্যান হয়েছেন আ.লীগ সমর্থিত হাফিজ

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হাফিজ আহমেদ। সোমবার রাত ১২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম জানান, হাফিজ আহমেদ ছাতা প্রতীক নিয়ে ৪৩ হাজার ৯৮০ ভোট পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

কুমিল্লা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হাফিজ আহমেদ। সোমবার রাত ১২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম জানান, হাফিজ আহমেদ ছাতা প্রতীক নিয়ে ৪৩ হাজার ৯৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি (জাপা) সমর্থিত নূরুল ইসলাম মিলন (দোয়াত-কলম) পেয়েছেন ৩৯ হাজার ৮৯৫ ভোট। তিনি জানান, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. সোলায়মান পাটোয়ারী (বৈদ্যুতিক বাল্ব)। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৩৫। আব্দুল বারী বাচ্চু (তালা) ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজমীর সুলতানা (আম)। তিনি ভোট পেয়েছেন ৫১ হাজার ৫০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রহিমা বেগম ইয়াসমিন (হাঁস) পেয়েছেন ৩০ হাজার ৮২৬ ভোট। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। উপজেলায় মোট ভোটার দুই লাখ ১৫ হাজার ৫৮ জন। গত ২২ জানুয়ারি উপজেলার শাহপুর প্রাথমিক বিদ্যালয়, খোসবাস উচ্চ বিদ্যালয় ও আরিফপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাই, সংঘর্ষ, ভোটদানে বাধাসহ বিভিন্ন অভিযোগে এ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২১ ঘ.