শেরপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোরো ওঠার পর উৎপাদন খরচ হিসেব করে প্রতি কেজিতে ১-২ টাকা লাভ ধরে ধানের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, "আগাম কোন সিদ্ধান্ত আমরা ঘোষণা করব না।"
শুক্রবার শেরপুরের নকলা উপজেলায় ভিজিএফ কর্মসূচির কার্ড বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী উপজেলার গণপদ্দি ও টালকি ইউনিয়ন পরিষদ চত্বরে লটারির মাধ্যমে নির্ধারিত ভিজিএফ কার্ডধারী পুরুষ ও মহিলাদের মধ্যে চাল বিতরণ করেন।
এছাড়া বালেশ্বর্দী ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে বালাই দমনের 'যাদুর ফাঁদ' বিতরণ করেন তিনি।
কৃষি মন্ত্রী বলেন, "এবার সারের জন্য কৃষককে ঘোরাঘুরি করতে হয়নি। কোন অসুবিধাও হয়নি। সময় মত সার পেয়েছেন কৃষক।"
তিনি বলেন, "ডিজেলের দাম তত্ত্বাবধায়ক সরকার লিটার প্রতি ২ টাকা কমিয়েছে। আওয়ামী লীগ সরকার গঠনের ২০ দিনের মাথায় আবার ২ টাকা কমিয়েছে। আরও অনেক কমানো হবে। এতে উৎপাদন খরচও কমে আসবে।"
এসব অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা কৃষি স
bdnews24