২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার হাতছাড়া হল কুড়িগ্রাম-২

জাতীয় সংসদের কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী এবং রাজারহাট উপজেলার ৩টি ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. জাফর আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

কুড়িগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী এবং রাজারহাট উপজেলার ৩টি ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. জাফর আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, তিনটি উপজেলার ১৫২টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল (লাঙল) পেয়েছেন ৪৬ হাজর ৬১৬ ভোট। এছাড়া বিএনপির তাজুল ইসলাম চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১২ হাজার ৯১৫ ভোট। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩২ হাজার ৩৯২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৪ ঘ.