ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- দুইদিন বিরতির পর রোববার সংসদের অধিবেশন বসেছে। বিকেল ৩টা ৫৫ মিনিটে শুরু হওয়া এ অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
অধিবেশনে স্পিকার আব্দুল হামিদ দিনের সব কর্মসূচি স্থগিত করে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করেছেন।
নবম সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন সংসদে যোগ দিলেও নুতন স্পিকার আবদুল হামিদ বিরোধী দলের আসন পুনর্বিন্যাস করলে বিএনপিসহ বিরোধী দল প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করে।
পরে দীর্ঘ বিরতির পর স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিএনপিসহ বিরোধী দল সংসদে ফিরে এলেও খালেদা জিয়া সংসদে যোগ দেননি।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এজে/জিএনএ/১৬২২ ঘ.
bdnews24