২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সাংসদ হাসিনার সম্পদের হিসাব চেয়ে দেওয়া নোটিশ স্থগিত

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের স্ত্রী ও বিএনপির সাংসদ সালাউদ্দিন আহমেদের সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের স্ত্রী ও বিএনপির সাংসদ সালাউদ্দিন আহমেদের সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। হাসিনা আহমেদের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে নোটিশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না- আগামী ৪ সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি রুলনিশি জারি করা হয়েছে। গত ১৭ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মোবারা খানম হাসিনা আহমেদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেন। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তার দায়ের করা রিটের ওপর শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রফিক উল হক বলেন, ইতোপূর্বে ২০০৭ সালে সালাউদ্দিন আহমেদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে দুদক নোটিশ দিয়েছিল। সালাউদ্দিন তার ও তার স্ত্রীসহ পরিবারের সম্পদের হিসাবও জমা দেন। দুদক সন্তুষ্ট না হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালত সালাউদ্দিনকে ১৩ বছর কারাদণ্ড ও তার স্ত্রীকে বেকসুর খালাস দেয়। এরপর তার স্ত্রী সংসদ সদস্যও হন। এখন দুদক হয়রানির উদ্দেশ্যে হাসিনা আহমেদের বিরুদ্ধে নোটিশ দিয়েছে। ব্যারিস্টার হককে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২১২৬ঘ.