২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি স্থায়ী কমিটির তৃতীয় দিনের বৈঠক শেষ হলো

দলের পুনর্গঠনে করণীয় নির্ধারণে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মঙ্গলবার তৃতীয় দিনের মতো বৈঠকে বসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 06:22 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের পুনর্গঠনে করণীয় নির্ধারণে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মঙ্গলবার তৃতীয় দিনের মতো বৈঠকে বসে। চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮ টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে তা শেষ হয়েছে রাত ১১ টা ৪০ মিনিটের দিকে। খালেদা জিয়া এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সাংগঠনিক কমিটির প্রতিবেদনগুলো নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে। এর আগের দু'দিনও একই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যের মধ্যে খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, খন্দকার মাহবুবউদ্দিন আহম্মাদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে দলের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক কমিটির প্রধান গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। এর আগে গত শনি ও রোববার দু'দিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসে। বৈঠকে দল পুনর্গঠনে যুগ্ম মহাসচিবদের নিয়ে গঠিত ৬টি সাংগঠনিক কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা। ইতোমধ্যে প্রতিবেদনগুলো খালেদা জিয়ার কাছে সংশ্লিষ্টরা জমা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এএল/এসকে/০০১৬ঘ.