২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়া বিচারপতিরা স্থায়ী নিয়োগ পেলেন

বিএনপি জোট সরকার আমলে বাদ পড়া দশজনকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি জোট সরকার আমলে বাদ পড়া দশজনকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। হাইকোর্টের স্থায়ী নিয়োগপ্রাপ্ত এই দশ বিচারপতি হলেন, মো: আবদুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, মো: শামসুল হুদা, ফারুক আহমেদ, মোহাম্মদ মারযি-উল-হক, মো: আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, মো: আবদুল হাই ও মোহাম্মদ নিজামুল হক নাসিম। বুধবার তাদের বিচারপতিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন। গত ২ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাদ পরা দশ বিচারপতিকে স্থায়ী নিয়োগের হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগ ৫ দফা নির্দেশনা দিয়ে এই দশ বিচারপতির বিষয়টি বিবেচনা করতে রায় দেন। বাদ পরা বিচারপতিদের এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য গতবছর ১৭ জুলাই সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০০১ সালে আওয়ামী লীগ সরকার আমলের শেষ দিকে এই দশজনকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ না দিয়ে বাদ দিয়ে দেয়। আইনমন্ত্রী শফিক আহমেদ স