২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত আসনে ৪৫ নির্বাচিত নারী প্রার্থীর নাম গেজেট হয়েছে

নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত ৪৫ জন প্রার্থীর নাম ও ঠিকানা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত ৪৫ জন প্রার্থীর নাম ও ঠিকানা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (মঙ্গলবার) ইসির অনুমোদনক্রমে গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে নির্বাচিত প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে।" গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নব নির্বাচিত সাংসদদের স্পিকারের কাছে শপথ নেওয়ার বিধান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ মার্চ ৪৫ জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দলীয় কোটা অনুযায়ী এবার ৪৫টি আসনের মধ্যে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- আওয়ামী লীগের আশরাফুন্নেসা মোশারফ, জাহানারা বেগম, শাহিদা তারেখ দিপ্তী, শাফিয়া খাতুন, আসমা জেরীন ঝুমু, মমতাজ বেগম, তারানা হালিম, ড. শিরীন শারমিন চৌধুরী, ফরিদুন নাহার লাইলী, রুবী রহমান, জোবেদা খাতুন (পারুল), আমেনা আহমেদ, চেমন আরা তৈয়ব, এথিন রাখাইন, ফরিদা রহমান, নূর আফরোজ আলী, নূর জাহান বেগম, ড. হামিদা বানু শোভা, সুলতানা বুলবুল, সালেহা মোশাররফ, রওশন জাহান সাথী, জেবুন্নেসা হক, তহুরা আলী, শাহিন মনোয়ারা হক, নাজমা আক্তার, অপু উকিল, মাহফুজা রহমান রিমা, সাধনা হালদার, অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, শেফালী মমতাজ শওকত আরা বেগম, ফরিদা রহমান হীরা, আহমেদ নাজনীন সুলতানা (নাজলী), মমতাজ বেগম, পারভীন তালুকদার; বিএনপি'র মোসাম্মাৎ শাম্মী আখতার, রেহানা আখতার রানু, রাশেদা বেগম হীরা, নিলুফার চৌধুরী মনি ও অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং জাপা'র নূর ই হাসনা লিলি চৌধুরী, নাসরীন জাহান রত