২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে চিকিৎসককে মারধর করেছেন ছাত্রলীগ সভাপতি

বাড়ি এসে রোগি না দেখায় শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসককে (আরএমও) মারধর করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

শরীয়তপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম) - বাড়ি এসে রোগি না দেখায় শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসককে (আরএমও) মারধর করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন হাওলাদার। এ সময় তাকে বাধা দিতে গেলে হাসপাতালের পাঁচ কর্মচারিও মারধরের শিকার হন। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আব্দুল জব্বার হাওলাদার সাংবাদিকদের বলেন, আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টায় আলমগীর হোসেন হাওলাদার তার বাবাকে বাসায় গিয়ে দেখে আসার জন্য ভাগ্নে আক্তারকে পাঠান। কিন্তু হাসপাতালে জরুরি কাজ থাকায় তিনি যেতে অপারগতা প্রকাশ করেন। কিছুক্ষণ পরে এমদাদ নামে আলমগীরের আরেক ভাগ্নে এসে তাকে আবারও বাসায় যেতে বলে। এরপরও তিনি না যাওয়ায় আলমগীর এসে তাৎক্ষণিক তাদের বাসায় যেতে বলেন। তিনি অন্য একজন চিকিৎসককে পাঠানোর প্রস্তাব দিলে আলমগীর তাকে মারধর করতে শুরু করেন। এ সময় তাকে রক্ষার জন্য এগিয়ে এলে ওয়ার্ড মাস্টার রেজাউল, এমএলএসএস আব্দুল মালেক, মো. মোছাব্বর হোসেন ও ঝাড়