২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার করতে চান বলেই হাসিনাকে হত্যার চেষ্টা হচ্ছে'

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বলেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী নিউইয়র্ক টাইমসে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাতকারের ব্যাপারে জাতীয় সংসদে রোববারের অধিবেশনে যে অনির্ধারিত বিতর্কের সূত্রপাত করেন তার জবাবে সাজেদা একথা বলেন। প্রশ্নোত্তর পর্বের শেষে পয়েন্ট অফ অর্ডারে সাজেদা বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবোই। এজন্যই শেখ হাসিনাকে হত্যা করতে চাচ্ছে।" নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সা