২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু তদন্ত ও বিডিআর পুনর্গঠনের দাবি বিকল্পধারার

পিলখানা হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি বিডিআরকে পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - পিলখানা হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি বিডিআরকে পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী। নিহত বিডিআর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার বিকল্পধারার দলীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান। বদরুদ্দৌজা চৌধুরী বলেন, "এ বর্বরোচিত হত্যাকাণ্ডে সারা জাতি ক্ষুব্ধ ও শোকাহত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে দোষীদের কঠিন শাস্তি দিতে হবে।" তিনি বলেন, "বিডিআর এর ঐতিহাসিক অবদানকে স্বীকার করে নিয়ে আবার একটি সুশৃঙ্খল দেশপ্রেমিক সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে তাদের কিভাবে গড়ে তোলা যায় তা সরকারকে ভাবতে হবে। এ মুহূর্তে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।" এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, মাহী বি চৌধুরী, সাজু কামাল, শাহ আহমেদ বাদল, শহীদুর রহমান, আজিজ আখন্দ, মুনিরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এএল/টিআর/২২২৫ ঘ.