ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ডটকম)-জঙ্গিবাদের সঙ্গে জড়িত কাউকে বাড়ি ভাড়া দেওয়া হলে বাড়িওয়ালাকে 'জঙ্গি মদদদাতা' হিসেবে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে সতর্ক করে দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। (বিস্তারিত)
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জঙ্গিদের আর্থিক ও আবাসিক সুবিধা দেওয়া একই ধরনের অপরাধ। ভাড়াটে কি করছে না করছে বা ভাড়া দেওয়া বাড়িতে কি ধরনের কার্যক্রম চলছে তা দেখার দায়িত্ব বাড়িওয়ালার। ভাড়া সংক্রান্ত চুক্তি থাকুক আর না থাকুক এ ধরনের কোন ঘটনা ঘটলে বাড়িওয়ালাকে বিচারের মুখোমুখি হতে হবে।
আইনমন্ত্রী বলেন, "সরকার চায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। সমাজের শান্তি রক্ষার্থে যত কঠিন আইনের দরকারই হোক না কেন সরকার তা করবে।"
তিনি জানান, নতুন আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ২ বছরের কারাদন্ডের পাশাপাশি অর্থদণ্ডেরও বিধান রাখা হচ্ছে।
বিদেশী কোনো সংস্থা যদি জঙ্গিদের মদদ দেয় তাহলে কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা থাকছে নতুন আইনে- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে শফিক আহমেদ বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশকে আইন আকারে পাশ করা হবে। তবে 'না' ভোটের বিধান বাতিল করা হবে।
এ প্রসঙ্গে শফিক আহমেদ বলেন,"বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে 'না' ভোটের বিধান নেই। এ বছর নির্বাচনেও না ভোট খুব একটা পড়েনি। যদি কোনো ভোটারের প্রার্থী পছন্দ না হয়, তাহলে কেন্দ্রে না গেলেই তা না ভোটের পর্যায়ে পড়ে।"
গত ১৬ ফেব্র"য়ারি আইন-শৃঙ্খলা বিঘ
bdnews24