ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ২৪ডটকম)- জাতীয় সংসদ নির্বাচন কমিশন সচিবালয় বিল-২০০৯ এবং ভোটার তালিকা বিল-২০০৯ অনুমোদন করেছে।
এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দুটি জাতীয় বাজেট ও দুটি সম্পূরক বাজেটও বৈধতা পেয়েছে সংসদে। এ সংক্রান্ত চারটি অধ্যাদেশকে সোমবার সংসদে অনুমোদন দেওয়া হয়।
বিরোধী দলের আপত্তি সত্ত্বেও সোমবার সংসদে বিলগুলো পাস হয়।
আইনমন্ত্রী শফিক আহমেদ পাসের জন্য নির্বাচন কমিশন সচিবালয় ও ভোটার তালিকা সংক্রান্ত বিল দুটি উত্থাপন করলে বিরোধী দলের সদস্যরা তা যাচাই বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান। কিন্তু তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর বিলগুলো কণ্ঠভোটে পাস হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট বিষয়ক চারটি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করেন।
অধ্যাদেশ চারটি হলো- ২০০৬-২০০৭ অর্থবছরের ৯ হাজার ৪০৭ কোটি ৮৭ লাখ টাকার সম্পূরক বাজেট, ৭৯ হাজার ৬১৪ কোটি টাকা ব্যয় সংবলিত ২০০৭
bdnews24