২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় শিবির ক্যাডার নাসিরসহ ৩ জন খালাস

চাঁদাবাজি ও অপহরণ প্রচেষ্টার একটি মামলায় ১২ বছর পর বেকসুর খালাস পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত শিবির ক্যাডার নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। এ মামলায় তার দুই সহযোগীও খালাস পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮(বিডিনিউজ ২৪ ডটকম)- চাঁদাবাজি ও অপহরণ প্রচেষ্টার একটি মামলায় ১২ বছর পর বেকসুর খালাস পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত শিবির ক্যাডার নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। এ মামলায় তার দুই সহযোগীও খালাস পান। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দ্বিতীয় যুগ্ম জজ আদালতের বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ এ মামলার রায় ঘোষণা করেন। নাসিরের সহযোগীরা হলেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তসলিম উদ্দিন মন্টু ও নাসির উদ্দিন ওরফে লম্বা নাসির। মামলার অন্য আসামী চট্টগ্রামের আরেক 'শীর্ষ সন্ত্রাসী' হুমায়ুন ক্রসফায়ারে মারা যাওয়ায় তাকে ইতিপূর্বে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। আদালতের কর্মকর্তারা জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাস দেওয়ার আদেশ দেন। পাঁচ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়েছে, ১৯৯৭ সালের ২১ এপ্রিল চট্টগ্রাম কলেজের কাছে রিকশা আরোহী মমতাজ বেগমকে জোর করে আটকে শিবির নাসিরসহ অন্য আসামীরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যাবার চেষ্টা করা হয়। এসময় মমতাজ বেগম কৌশলে টাকা আনার জন্য বাসায় যাবার কথা বলে কোতোয়ালী থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পরের বছর মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর নাসিরসহ চারজনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করা হয়। শিবির ক্যাডার নাসিরের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম /আরএআর/এসকে/২২২৮ঘ.