২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এক চীন নীতিতে বিশ্বাসী: খালেদা জিয়া

বিএনপি 'এক চীন' নীতিতে বিশ্বাসী বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে চীনা একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় খালেদা জিয়া এ মন্তব্য করেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি 'এক চীন' নীতিতে বিশ্বাসী বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে চীনা একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় খালেদা জিয়া এ মন্তব্য করেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী। চীনের আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার লিউ হংশেই আট সদস্যের এ প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের সদস্যরা খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে উল্লেখ করে শমসের মবিন চৌধুরী বলেন, "চেয়ারপার্সন প্রতিনিধিদলকে বলেছেন, বিএনপি সবসময় এক চীন নীতিতে বিশ্বাস করে। আন্তর্জাতিক ক্ষেত্রে চীনকে সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ।" চীন তাইওয়ানকে তার 'বিদ্রোহী দ্বীপ' হিসেবে গণ্য করে এবং এ প্রেক্ষাপট থেকেই ভৌগোলিক অখণ্ডতার ওপর জোর দিয়ে তারা 'এক চীন' নীতির কথা বলে থাকে। বিএনপি প্রধানের উপদেষ্টা বলেন, আগামীতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন খালেদা। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের বলে উল্লেখ করে শমসের মবিন বলেন, তারা দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে চীনের বিদায়ী রাষ্ট্রদুত ঝেং কুইনজিয়ান ছাড়াও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমানও উপস্থিত ছিলেন। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরবি/টিআর/২১১৮ঘ.