ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার সংসদে বলেছেন, ১৯৯৮ সালের উপজেলা আইন কিছুটা সংশোধন করে সংসদে উত্থাপন করা হবে।
সাংসদরা কেবলমাত্র আইন প্রণয়নের কাজ করবেন এবং স্থানীয় উন্নয়নের কাজটি নির্বাচিত উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে করা উচিত বলে সুশীল সমাজের পক্ষ থেকে সংবিধান উদ্ধৃত করে যে বক্তব্য দেওয়া হয়েছে তার সমালোচনা করেন আশরাফ।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "এটি একটা উদ্ভট চিন্তাধারা। শুধু সাংসদদের ক্ষমতা খর্ব করার জন্যই নয়, রাজনীতিকে বিরাজনীতিকীকরণের জন্যই এই ধরণের বক্তব্য দেওয়া হচ্ছে।"
বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় উন্নয়নের সঙ্গে সাংসদদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, "আগাগোড়াই স্থানীয় উন্নয়নের সঙ্গে সাংসদরা সম্পৃক্ত ছিলেন। এটাকে কেউ খর্ব করতে পারবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইউএম/কেআরসি/ডিডি/টিআর/এসকে/২৩৫৪ঘ.
bdnews24