ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে দখল হয়ে যাওয়া জলাশয় উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিল বাস্তবায়ন কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে প্রকল্পের বর্তমান অবস্থা অবহিত করেন তাকে। এ সময় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে জানিয়েছেন তার তথ্য সচিব আবুল কালাম আজাদ।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন- অবৈধভাবে জলাশয় দখল করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। তিনি দখল জলাশয় উদ্ধারে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী হাতিরঝিল প্রকল্পের আওতাধীন এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের ক্ষতির ব্যাপারে কর্তৃপক্ষকে সতর্ক থাকারও নিদের্শ দেন বলে আবুল কালাম আজাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/২১০২
bdnews24