ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগ সাংসদ মেহের আফরোজ চুমকীর এক প্রশ্নের জবাবে দীপু মণি বলেন, "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু দিয়েছে । তাদের অবস্থান সম্পর্কে পূর্বে প্রাপ্ত তথ্যগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।"
গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য আহরণের চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রী।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের মধ্যে অনেকে দেশে বিচারাধীন ও কয়েকজন বিভিন্নস্থানে পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসইউএম/কেআরসি/এসকে/২২১৬ঘ.
bdnews24