ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সংসদে ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সৈয়দ আশরাফ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বলেন, "সিটি কর্পোরেশনগুলোর কাজের ধরন পরিবর্তন করতে হবে।"
অতিদ্রুত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের বিষয়ে প্রতিশ্র"তি দিয়ে আশরাফ বলেন, "ঢাকা সিটি কর্পোরেশনে দুর্নীতি ও বেহাল অবস্থা। নতুন মেয়র ও কমিশনার না আসা পর্যন্ত মশা নিধন সম্ভব নয়।"
এলজিআরডি ও সমবায় মন্ত্রী বলেন, "সিটি কর্পোরেশনগুলোর কাজের ধরণ পরিবর্তন করতে হবে।"
সেনাপ্রধান মইন উ আহমেদের সদ্য প্রকাশিত বইতে সিটি কর্পোরেশনের দুর্নীতির যে কথা বলা হয়েছে তা উল্লেখ করে আশরাফ বলেন, "সেনাবাহিনী প্রধানের বইয়ে সিটি কর্পোরেশনের দুর্নীতির কথা বলা হয়েছে। আমি তার সঙ্গে একমত।"
আশরাফ অনুযোগের সুরে বলেন, "সেনাবাহিনীর জানা সত্ত্বেও সেখানে অভিযান চালানো হয়নি। সব মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু, তার (সাদেক হোসেন খোকা) কিছুই হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।"
মন্ত্রী বলেন, "মশা নিধনে সময়মতো যে অভিযান চালানো দরকার ছিলো তা চালানো হয়নি। সিটি কর্পোরেশনগুলোর অভ্যাসের পরিবর্তন দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএ/এসকে/২০২০ঘ.
bdnews24