ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্থাপন ও পরিচালনার জন্য ১৯৯৮ সালের নীতিমালা 'নিরপেক্ষ ও গণমুখী' করতে এটি সংশোধন করার কথা চিন্তা করছে সরকার।
সংসদে বৃহস্পতিবার প্রশ্ন - উত্তর পর্বে নাওগাঁ - ৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ একথা জানান।
মন্ত্রী বলেছেন, "বেসরকারী মালিকানায় বেতার কেন্দ্র এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালনার জন্য ১৯৯৮ সালে নীতিমালা প্রণয়ন করা হয়। ওই নীতিমালা যুগোপযোগী, অধিকতার নিরপেক্ষ ও গণমুখী করবার লক্ষ্যে সংশোধণীর কাজ বর্তমান সরকারের বিবেচনাধীন রয়েছে।"
ঠাকুরগাঁও - ৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে বিদ্যুত, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রী শামসুল হক টুকু জানান, ২০২০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেক গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/জিএনএ/১৯২২ ঘ.
bdnews24