২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীর অনুপস্থিতি 'দুঃখজনক' : স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টেলিযোগাযোগ মন্ত্রীর কিছু সময়ের জন্য অনুপস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেন স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টেলিযোগাযোগ মন্ত্রীর কিছু সময়ের জন্য অনুপস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেন স্পিকার আব্দুল হামিদ। সংসদে সোমবার অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু দু'টি প্রশ্নের উত্তর দেন। সেইসঙ্গে তিনি বেশ কয়েকটি সম্পূরক প্রশ্নেরও জবাব দেন। মাগরিবের নামাজের বিরতির পর কুমিল্লা-৯ আসনের আওয়ামী লীগ সাংসদ মোঃ তাজুল ইসলাম প্রশ্ন উত্থাপন করার পর স্পিকার দেখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অধিবেশন কক্ষেই নেই। এসময় স্পিকার বলেন, "মন্ত্রীর না থাকাটা দুঃখজনক।" এরপর অবশ্য রাজিউদ্দিন আহমেদ রাজু অধিবেশন কক্ষে ফিরে আসেন এবং অন্যান্য প্রশ্নের জবাব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এইচএ/২২৪৩ঘ.