ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে জাকের পার্টির প্রথম জাতীয় সম্মেলন রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করেন দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন চেয়ারম্যান।
দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন।
মোস্তফা আমীর ফয়সল সংসদীয় গণতন্ত্রের ভিত মজবুত করার ওপর জোর দেন।
বর্তমানে সংসদ অকার্যকর হয়ে হয়ে পড়েছে- এ মন্তব্য করে তিনি বড় রাজনৈতিক দলগুলোকে এর সমাধান বের করার আহ্বান জানান। ধর্মের নামে উগ্র সা
bdnews24