ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া গঠনতন্ত্রের ৫ (গ) ধারা বলে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত এ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
শনিবার এ সংক্রান্ত চিঠি কয়েকটি মামলায় কারাবন্দি বাবরের ঠিকানায় পৌঁছানো হয় বলে তার সহকারি হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
গত ২৭ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লুৎফুজ্জামান বাবরকে দল থেকে বহিষ্কার করা হয়।
ওই নির্বাচনে বাবর নেত্রকোনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাবর চারদলীয় জোট সরকারের সময়ে বিশেষ প্রভাবের অধিকারী হিসেবে পরিচিতি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ট মহলের একজন থাকলেও ১/১১ পরবর্তী সময়ে বিএনপির কথিত 'সংস্কারপন্থী' অংশের সঙ্গে যুক্ত হন।
বহিষ্কারের আগে বাবর দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহারে চিঠিতে বলা হয়েছে, '' তিনি নিষ্ঠা ও দক্ষতা দ্বারা আগামীতে দলের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি বাড়াতে অবদান রাখবেন বলে দল আশা করে।''
স
bdnews24