২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান সম্পর্কে বিতর্ক সৃষ্টি করবেন না: দেলোয়ার

তারেক রহমান সম্পর্কে 'বিতর্ক কিংবা ধূম্রজাল' সৃষ্টি থেকে সরকারি দল আওয়ামী লীগকে বিরত থাকার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান সম্পর্কে 'বিতর্ক কিংবা ধূম্রজাল' সৃষ্টি থেকে সরকারি দল আওয়ামী লীগকে বিরত থাকার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শনিবার বিকালে নয়া পল্টনে জাতীয়তাবাদী যুব দল আয়োজিত আনন্দ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এই আহবান জানান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশে দেলোয়ার বলেন, '' তারেক রহমান কাউন্সিলদের ভোটে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে সরকারি দল অযথা ধূম্রজাল সৃষ্টি করছে। তারেক রহমানকে নিয়ে তাদের ব্যথা কোথায়, তা আমরা বুঝতে পারি।... এটা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করে কোনো লাভ হবে না, এ থেকে বিরত থাকুন।'' স