২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি অপরাজনীতি করছে: হানিফ

বিএনপি অপরাজনীতি করছে অভিযোগ করে তার বিপরীতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 08:19 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি অপরাজনীতি করছে অভিযোগ করে তার বিপরীতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে শুক্রবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির সম্মেলনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, "বিএনপি'র সম্মেলনে অপশাসনের জন্য খালেদা জিয়ার উচিত ছিলো, জাতির কাছে ক্ষমা চাওয়া। কিন্তু তিনি তা না করে আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে বক্তৃতা দিয়েছেন। তার বক্তব্যে জাতি হতাশ হয়েছে।" তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করে বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসীদেরকে উস্কে দিয়েছে বলেও অভিযোগ করেন হানিফ। তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, "সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই।" ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএস/এমআই/১৪১০ ঘ.