২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমক চায় তৃণমূল নেতাকর্মীরা

বহু প্রত্যাশিত কাউন্সিলে নতুন কমিটির বিভিন্ন পদে নতুন নেতৃত্ব দেখতে আগ্রহী নবীন-প্রবীণ কাউন্সিলর ও তৃণমূল পর্যায়ের ডেলিগেটরা। বিএনপি'র কাউন্সিল থেকে জানাচ্ছেন সুমন মাহমুদ ও মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 05:45 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহু প্রত্যাশিত কাউন্সিলে নতুন কমিটির বিভিন্ন পদে নতুন নেতৃত্ব দেখতে আগ্রহী নবীন-প্রবীণ কাউন্সিলর ও তৃণমূল পর্যায়ের ডেলিগেটরা। বিএনপির জাতীয় কাউন্সিলে দলের মহাসচিবসহ আংশিক কমিটি ঘোষণা দেওয়ার কথা রয়েছে পুনর্র্নিবাচিত চেয়ারপারসন খালেদা জিয়ার। ষাট বছর বয়সী বদরুজ্জামান খসরু স্মৃতি হাতড়ে ঠিক মনে করতে পারছেন না ক'টি কাউন্সিলে তিনি উপস্থিত ছিলেন। তবে এ নিয়ে দু'বার কাউন্সিলর হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক। এবারের কাউন্সিলটিই সবচেয়ে জাকজমকপূর্ণ হচ্ছে বলে মনে করছেন তিনি। প্রবীণ কাউন্সিলর খসরু বলেন, "এবার ম্যাডামের কাছে চাই 'চমক'। নতুন বিএনপি দেখতে চাই। প্রত্যাশা করি, বিরোধী দলে মাঠপর্যায়ের অবস্থা শক্তিশালী করতে এ কমিটি ভূমিকা রাখবে।" প্রথমবার কাউন্সিলর হয়ে এসেছেন লুৎফুন্নাহার লতা। সম্মেলন কেন্দ্রে অংশ নিয়ে বেশ উৎফুল্ল