২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ডিসেম্বর পালন শুরু

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথের মধ্য দিয়ে মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির পালন শুরু করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথের মধ্য দিয়ে মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির পালন শুরু করেছে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, সোহরাওয়ার্দি উদ্যানে শিখা চিরন্তন ও মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেয় ও শপথ বাক্য পাঠ করে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে উদযাপন করেছে। সংগঠনের নেতারা ধানমণ্ডিতে বঙ্গবন্ধু'র প্রতিকৃতি, সোহরাওয়ার্দি উদ্যানে শিখা চিরন্তন ও মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেয়। সৈয়দা সাজেদা চৌধুরী এক লিখিত বক্তব্যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। লিখিত শপথ বাক্যে বলা হয়, "বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের বিচার করবোই। মুক্তিযুদ্ধের পরাজিত ঘৃন্য শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবোই। কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ চিত্তে আরো প্রতিজ্ঞা করছে বঙ্গবন্ধু হত্যাকারীদের আইনের উপযুক্ত বিচার শাস্তি প্রদান করে জাতির দুরপনীয় কলঙ্ক মোচনে সদা তৎপর থাকবো।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৭৩৯ ঘ.