২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে আ. লীগের প্রতিনিধিদল

আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সাত দিনের চীন সফরে রোববার ঢাকা ছেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সাত দিনের চীন সফরে রোববার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা এ সফরে গেছেন। সফরে তারা গণ চীনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন। প্রতিনিধিদলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রয়েছেন। চীন রওনা হওয়ার আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সৈয়দ আশরফ সাংবাদিকদের বলেন, এ সফরের মাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বিমান বন্দরে প্রতিনিধিদলটিকে বিদায় জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এজে/জিএনএ/২০১০ ঘ.