২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ঈদ শুভেচ্ছা বিনিময় লেডিস ক্লাবে

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন ইস্কাটন গার্ডেনের লেডিজ ক্লাবে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন ইস্কাটন গার্ডেনের লেডিজ ক্লাবে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার ঈদের নামাজের পর লেডিজ ক্লাবে সকাল ১১টায় রাষ্ট্রদূত-হাইকমিশনার ও কূটনৈতিক এবং ১১টা ৪৫ মিনিট থেকে ১টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের দলীয় নেতা-কর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান। খালেদা এরপর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তিনি শনিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় তার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, অবসরপ্রাপ্ত সেনা ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান চিকিৎসার জন্য বিদেশে থাকায় এবারও তিনি একাই ঈদ উদযাপন করছেন। তারেক লন্ডন ও কোকো ব্যাংককে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০৮ ঘ.