২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বিএনপির দু'গ্রুপের পৃথক কমিটি

সুনামগঞ্জ জেলা বিএনপির দু'গ্রুপ বুধবার পৃথক সম্মেলন করে কমিটি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

সুনামগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলা বিএনপির দু'গ্রুপ বুধবার পৃথক সম্মেলন করে কমিটি ঘোষণা করেছে। পৃথক সম্মেলন নিয়ে সংঘর্ষের আশঙ্কা করা হলেও শান্তিপূর্ণভাবে তা সম্পন্ন হয়েছে। দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক আসপিয়া গ্রুপ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়নে ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর গ্র"প জেলা স্টেডিয়ামে সম্মেলন করে। আবুল হোসেন মিলনায়তনে সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া। এতে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. রফিক চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির জাহানূর বক্তব্য রাখেন। পরে তাদের পক্ষ থেকে জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে ফজলুল হক আসপিয়া সভাপতি, ডা. রফিক চৌধুরী সাধারণ সম্পাদক এবং আবুল মনসুর শওকতকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। জেলা স্টেডিয়ামের সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ নাসির উদ্দিন চৌধুরী। এতে সাবেক সাংসদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকেরীন বক্তব্য রাখেন। পওে নাসির গ্র"প তাদের পক্ষ থেকে জেলা কমিটি ঘোষণা করে। এতে নাসির উদ্দিন চৌধুরী সভাপতি, জয়নুল জাকেরীন সাধারন সম্পাদক ও কলিম উদ্দিন আহমদ মিলনকে সহ-সভাপতি করা হয়। কাউন্সিল ও কমিটি ঘোষণা শেষে উভয় গ্রুপের নেতাকর্মীরা নতুন দুই কমিটির নেতাদের নিয়ে মিছিল বের করে। ফজলুল হক আসপিয়া বলেন, "৩২ কাউন্সিলরের ২৪ জনের উপস্থিতিতে আমাদের জেলা কমিটি গঠন করা হয়েছে।" প্রতিপক্ষ গ্রুপের নাছির উদ্দিন বলেন, "আমরা অধিকাংশ কাউন্সিলরদের নিয়ে আমাদের জেলা সম্মেলন গঠনতান্ত্রিকভাবে সম্পন্ন করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমইউএস/১৭৩০ঘ.