ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজে পাওয়ার একদিন পর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ঈদকার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আ স ম সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টায় বিরোধী দলীয় নেতার ঈদ শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।"
রোববার প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ড খালেদা জিয়াকে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
গত ঈদুল ফিতরের সময়েও দুই নেত্রী এভাবে ঈদের শুভেচ্ছা কার্ড বিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬২০ ঘ.
bdnews24