২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সভা চলছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক চলছে। বঙ্গবন্ধূ হত্যা মামলার চূড়ান্ত রায়ের চার দিন আগের এ বৈঠক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে শনিবার বিকাল ৪টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয় বলে দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানান। তবে কিছুক্ষণ পরই সভা মুলতবি করে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনার উদ্দেশে রওনা হন কার্যনির্বাহী সংসদের সদস্যরা। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সভার বাকি কাজ সেখানেই হবে। হাসিনা ধানমণ্ডিতেই গত ৩ অক্টোবর বর্তমান কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের এজেন্ডায় রয়েছে- বিগত কার্যনির্বাহী সংসদের কার্যবিবরণী অনুমোদন, দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, সাংগঠনিক ও বিবিধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬১৫ ঘ.