২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিএনপি কার্যালয়ে যুবলীগ-ছাত্রলীগের হামলা-অগ্নিসংযোগ

রাজধানীর গুলিস্থানে বোমা বিস্ফোরণের ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

বরিশাল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর গুলিস্থানে বোমা বিস্ফোরণের ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যুবলী ও ছাত্রলীগ কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। রাতে জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেনের সঙ্গে কয়েক দফা মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার মোবাইল ফোনে চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে। নাম প্রকাশে অনচ্ছিুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় ওই বোমা হামলার খবর পৌঁছার পর স্থানীয় আওয়ামী লীগ তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের খণ্ড খণ্ড মিছিল বিকেল সাড়ে ৪টা থেকে সদর রোডের বিবির পুকুরের দক্ষিণপাড়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে। বিকেল পৌনে ৬টার দিকে সমাবেশস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক কর্মী ধারালো অস্ত্র