২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রধানমন্ত্রী বিএনপিকেই দোষারোপ করলে এমনিতেই তদন্ত প্রভাবিত হয়'

সাংসদ ফজলে নূর তাপসের উপর হামলার জন্য বিএনপিকে দোষারোপের প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারি দল উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছে। তারা সবকিছুর জন্য বিএনপিকেই দোষারোপ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের উপর হামলার জন্য বিএনপিকে দোষারোপের প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারি দল উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছে। তারা সবকিছুর জন্য বিএনপিকেই দোষারোপ করছে। তাপসের ওপর বোমা হামলার ঘটনায় জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে নিন্দা প্রস্তাবের ওপর আলোচনায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে দেলোয়ার মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন। সোমবার সংসদে নিন্দা প্রস্তাবের ওপর ওই আলোচনায় প্রধানমন্ত্রী বলেছিলেন, "যারা এধরনের হামলা করেছে তারা ঘৃণ্য জীব। যারা এ ধরনের কর্মকান্ডে মদদ এবং সন্ত্রাসীদের উৎসাহ দিচ্ছে তাদের ঘৃণা করতে হবে। আমি বিরোধীদলকে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে বলবো।" তিনি আরও বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার প্রথম রায় হওয়ার দিন বিএনপি হরতাল ডেকেছিলো। খুনিদের প্রশ্রয় দেওয়াই যাদের কাজ, খুনিদের রক্ষা করতে তারা নানা কাজ করবে। তাপসের ওপর বোমা হামলার ঘটনায় বিরোধী দলীয় নেত্রী একটা নিন্দা প্রস্তাবও জানালেন না। এতে তাদের বাধা কোথায় ছিলো ?" শেখ হাসিনা হত্যাকান্ড, খুন ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরোধী দলকে বিরত থাকারও আহবান জানান। তাপসের উপর হামলাসহ সব হত্যাকান্ডের জন্য বিএনপিকে দোষারোপ করে সংসদে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দেলোয়ার বলেন, "সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর বক্তব্য দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এটা দঃখজনক ও হতাশাব্যঞ্জক। তিনি (হাসিনা) যখন সবকিছুর জন্য বিএনপিকেই দোষারোপ করেন, তখন আর তদন্তের প্রয়োজন কি? এমনিতেই তদন্ত প্রভাবিত হয়ে পড়ে। "তাদের বক্তব্যে আমরা আশ্চর্যান্বিত হইনি। তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে ওস্তাদ।'' এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব তাপসের ওপর বোমা হামলার বিষয়ে তার দলের নিন্দা প্রকাশের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ''জাতীয় সংসদকে বিরোধী দলের নেতাদের চরিত্রহননের স্থানে পরিণত করা হয়েছে। সব কিছুর জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। অন্যদিকে আবার বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহবানও জানানো হচ্ছে। এটি একটি লোক দেখানো আহবান ছাড়া আর কিছুই নয়।'' গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধনী) আইনে নিবন্ধন বাতিলের বিধান রাখাকে 'উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক' বলে অভিহিত করেছেন দেলোয়ার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করতে তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমান সরকারও এরই ধারাবাহিকতায় নিবন্ধন বাতিলের বিধান রেখে এ আইন পাস করেছে। দেলোয়ার বলেন, ''বিএনপির জাতীয় কাউন্সিল ৮ ডিসেম্বর। তা জেনেও সরকার রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধনী) আইন পাস করেছে। একদিকে আমরা প্রস্তুতি নিচ্ছি কাউন্সিলের। অন্যদিকে ওই কাউন্সিল বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। "বিএনপিকে খন্ড-বিখন্ড করতে তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী ও পেছনের শক্তি অনেক ষড়যন্ত্র করেছে। এর সঙ্গে আওয়ামী লীগও ছিল। ওই ধারাবাহিকতায় সংসদে তারা একটি আইন পাস করেছে।" রাজনৈতিক দলের সংশোধিত চূড়ান্ত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা না দিলে নিবন্ধন বাতিলের বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) দ্বিতীয় সংশোধনী বিল সোমবার সংসদে পাস হয়েছে। এ আইন পাস হওয়ায় রাজনৈতিক দলগুলো স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য ছয় মাসের বদলে এক বছর সময় পেলো। এ অনুসারে ২০১০ সালের ২৫ জানুয়ারির মধ্যে কোনো রাজনৈতিক দল তাদের সংশোধিত গঠনতন্ত্র জমা না দিলে নির্বাচন কমিশন (ইসি) তাদের নিবন্ধন বাতিল করতে পারবে। তবে বিএনপি গত ১২ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র জমা না দিলে 'রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের' বিষয়ে আপত্তি জানায়। স্থায়ী কমিটি বিএনপি'র ওই আপত্তি গ্রহণ করেনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত বর্তমান ইসি দেশে প্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেয়। ওই সময় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মেনে সংশোধিত খসড়া গঠনতন্ত্র দিয়ে ৩৯টি রাজনৈতিক দল ইসির কাছে প্রাথমিকভাবে নিবন্ধিত হয়। প্রথম দফা বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৩৩টি রাজনৈতিক দল ইসিতে স্থায়ী গঠনতন্ত্র জমা দেয়। তবে বিএনপিসহ বাকি ছয়টি দল এখনও তাদের স্থায়ী গঠনতন্ত্র জমা দেয় নি। তারাই গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়াতে ইসির কাছে আবেদন করে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, '৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) আইনটি আবার সংশোধনের প্রয়োজন ছিল না। তত্ত্বাবধায়ক সরকারই এটা করেছে। সবকিছুর উদ্দেশ্য ছিল বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করা। কিন্তু তা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার চলে গেলেও শর্ষের ভূত রয়েই গেছে। এজন্য দেখা যায়, গণপ্রতিনিধিত্ব