২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি'র সমাবেশ-মানববন্ধন

নারায়ণগঞ্জ পৌর বিএনপি'র পাঁচ নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলের নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ পৌর বিএনপি'র পাঁচ নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলের নেতা-কর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শেষে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে পৌর বিএনপি নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে গত ২৫ অক্টোবর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন পৌর বিএনপি 'বিদ্রোহী' কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম সর্দার। আসামিরা হলেন- পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, সদর থানা যুবদলের সহ-সভাপতি মোয়াজ্জম হোসেন মন্টি এবং ওয়ার্ড যুবদল নেতা শাখয়াত হোসেন শোভা। সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করা হলে মামলাটি মিথ্যা প্রমাণিত হবে বলে বিএনপি নেতারা দাবি করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা জাকির হোসেন, ইসমাইল মাস্টার, মাহবুবউল্লাহ তপন, জমসের আলী ঝন্টু, জসিমউদ্দিন বাদল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৩ ঘ.