২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নির্বাচনী প্রতিশ্র"তি ভুলে গেছে: নোমান

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্র"তি ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের লালদীঘি চত্বরে মহানগর ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্র"তি ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের লালদীঘি চত্বরে মহানগর ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবেক মন্ত্রী নোমান বলেন, "আওয়ামী লীগ তার দেওয়া নির্বাচনী ইশতেহার ভুলে গেছে। নয় মাসের শাসনামলে এ সরকার তার কোনো নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়ন করেনি। এ সময়ে নতুন কোনো কর্মসংস্থান ও পুঁজি বিনিয়োগ হয়নি। এর ফলে জনগণ ধীরে ধীরে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে।" অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "মামলা দিয়ে ষড়যন্ত্র করে কেউ তার (তারেক রহমান) রাজনৈতিক অগ্রযাত্রা রুখতে পারবে না।" গত ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তার বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেকের বিরুদ্ধে ১২টি মামলা হয়। সব মামলায় জামিন নিয়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। এখনও সেখানেই রয়েছেন তিনি। সমাবেশের প্রধান বক্তা মহানগর বিএনপির আহবায়ক সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিএনপির আন্দোলন সংগ্রাম দমিয়ে রাখা যাবে না। মহানগর ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক ডেপুটি মেয়র দস্তগীর চৌধুরী, বিএনপি নেতা আবু সুফিয়ান, অ্যাডভোকেট আবদুস সাত্তার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম রাসেল প্রমুখ বক্তব্য রাখেন । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এইচএ/২০৫৫ ঘ.