২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি নেতা অবাঞ্ছিত

অগঠনতান্ত্রিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার অভিযোগে দলীয় নেতা-কর্মীরা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির বিলুপ্তির দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 07:53 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগঠনতান্ত্রিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার অভিযোগে দলীয় নেতা-কর্মীরা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির বিলুপ্তির দাবি করেছেন। এ ছাড়া এ কমিটির আহবায়ক আব্দুস সাত্তারকে তারা কালিগঞ্জে অবাঞ্ছিতও ঘোষণা করেন। রোববার কালিগঞ্জ সদরে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা আহবায়ক বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনে আগের গৃহীত সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন। অনেক ত্যাগী নেতাকে বাদ দিয়ে তিনি মনগড়া কমিটি গঠন করেছেন। এরপর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল শেষে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপজেলা আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম, এবাদুল হক ও লুৎফর রহমান এবং দলীয় নেতা নূর মোহাম্মদ খান, মো. রফিকুল ইসলাম, আব্দুল খালেক, আবু বক্কর সিদ্দিক এবং মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা আব্দুস সাত্তারকে অপসারণের দাবিসহ কালিগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩০ ঘ.