ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নিষিদ্ধ ঘোষণার পরেও হিযবুত তাহরীর বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা রাখলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মহিউদ্দীন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন আমাদের দেখতে হবে মহিউদ্দীন সাহেব এখনও ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না। যদি সম্পৃক্ত থেকে থাকেন, তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।
নিষিদ্ধ হিযবুত তাহরীর বাংলাদেশের প্রধান সমন্বয়ক মহিউদ্দীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
উপাচার্য আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনও শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনভাবে অংশ নিতে পারেন। মহিউদ্দীন সাহেবও এতোদিন তাই করেছেন। তবে যেহেতু তার সংগঠনকে সরকার নিষিদ্ধ করেছে, তাই এখানে দেখার বিষয় রয়েছে।"
বৃহস্পতিবার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার পরও শুক্রবার সকাল ১১টায় মহিউদ্দীন আহমেদ গ্রীন রোডে আইবিএ কম্পাউন্ডে তার বাসায় এক সংবাদ সম্মেলন ডাকেন।
তবে পুলিশের বাধায় সংবাদ সম্মেলন করতে না পারলেও বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "হিজবুত তাহরীর মুসলিম উম্মাহকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখবে।"
এ সংবাদ বিজ্ঞপ্তিতেও মহিউদ্দীন আহমেদকে প্রধান সমম্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়।
জঙ্গি তৎপরতা চালানোয় এর আগে দেশে চারটি ইসলামী সংগঠন দেশে নিষিদ্ধ ছিল। এগুলো হলো
bdnews24