২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন আমান

বিএনপি নেতা আমানউল্লাহ আমান বৃহস্পতিবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আমানকে রাত আটটা ৪০ মিনিটে মুক্তি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা আমানউল্লাহ আমান বৃহস্পতিবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আমানকে রাত আটটা ৪০ মিনিটে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর আমান রাত সাড়ে নয়টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করেন। ব্যবসায়ী ওসমান গণি হত্যাচেষ্টা মামলায় বুধবার ঢাকা মহানগর জজ আদালত থেকে জামিন পান আমান। বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানকে গত ২৯ সেপ্টেম্বর জিয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সেদিনই সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ী ও গত নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ওসমান গণির অভিযোগ, হত্যার উদ্দেশ্যে গত ২৯ মে তার ওপর হামলা হয়। আর ওই হামলার মদদদাতা হচ্ছেন আমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ডাকসু ভিপি) আমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও গ্রেপ্তার হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এএনএস/এইচএ/২১৩২ ঘ.